Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পর্ষদ সভার তারিখ ঘোষণা ২ কোম্পানির

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৩ , ৩:২০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানির পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নীরিক্ষিত এবং অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ও ইপিএস প্রকাশ করা হবে। এ দুই কোম্পানির মধ্যে রয়েছে- ইনটেক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (২৭ মার্চ) এ তথ্য জানা গেছে।

ইনটেক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ মার্চ দুপুর ২টা ৩০, ৩টা এবং সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২১ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানটির পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করবে।

উত্তরা ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩ এপ্রিল, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানটির পর্ষদ এই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)