Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না আইসিবি ইসলামিক ব্যাংক

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, আলোচ্য সময়ে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি প্রতিষ্ঠানটির ৫৯ পয়সা লোকসান হয়েছিল।

আবার, গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ১৮ টাকা ৫১ পয়সা ছিল।

আগামী ১৩ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)