Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৫০ হাজার শেয়ার বিক্রি করবে হোসনে আরা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৩ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পঞ্চাশ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন হোসনে আরা বেগম। কাগজ ও মূদ্রণশিল্প খাতের প্রতিষ্ঠান হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।

কোম্পানি সূত্রে মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, হোসনে আরা বেগমের কাছে প্রতিষ্ঠানটির মোট ১০ লাখ ৯১ হাজার ৬৬৬টি শেয়ার আছে। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত ৫০ হাজার শেয়ার  চট্টগ্রাম স্টক এক্সেসচেঞ্জের (সিএসই) মূল মার্কেটের (ব্লক) মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।

শেয়ারমার্কেটে ২০০১ সালে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ১৯ কোটি টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা।

হাক্কানি পাল্পের মোট শেয়ারসংখ্যা ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে রয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। বাকি ৫২ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)