Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা ডেল্টা ব্র্যাকের

প্রকাশিত হয়েছে: মার্চ ২৯, ২০২৩ , ১:২১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৯, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১৫ ও স্টক ২ মিলে ১৭ শতাংশ লভ্যাংশ দেবে। এতে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারা ১ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন।

প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার (২৯ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে জানা গেছে।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৫ টাকা ৩৫ পয়সা।

আবার, ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ৪১ টাকা।

আগামী ১৮ মে সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৮ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১৫ ও স্টক ১০ মিলে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)