Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই বে-মেয়াদি ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত হয়েছে: মার্চ ৩০, ২০২৩ , ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দু’টি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রসপেক্টাস অনুমোদন পাওয়া ফান্ড দু’টির মধ্যে রয়েছে- ইউসিবি ইনকাম প্লাস ফান্ড ও বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড।

বিএসইসি চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত ৮৬২তম কমিশন-সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড: ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করেছে। যা ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড: ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আড়াই কোটি টাকা প্রদান করেছে। বাকি সাড়ে ২২ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)