স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে বৃহস্পতিবার (৩০ মার্চ/২০২৩) এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলোচ্য সময়ে ম্যাকসন্স স্পিনিং কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর, ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)