Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বোর্ড মিটিংয়ের দিনক্ষণ ঘোষণা ২ প্রতিষ্ঠানের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৩ , ৮:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৩, ৮:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা ও ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি কোম্পানি পর্ষদ সভার (বোর্ড মিটিং) দিনক্ষণ ঘোষণা করেছে। এ কোম্পানিদ্বয়ের মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ও সিটি ব্যাংক লিমিটেড।

রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড : প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ৯ এপ্রিল (রোববার), দুপুর পৌনে ২টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এ বৈঠকে । আগের বছর ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

সিটি ব্যাংক লিমিটেড : প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আগামী ১১ এপ্রিল (মঙ্গলবার), দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে এ প্রতিবেদন।

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এ বৈঠকে । আগের বছর ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)