Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘এ’ ক্যাটাগরিতে উন্নীত পূবালী ব্যাঙ্ক পারপেচ্যুয়াল বন্ড

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৩ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ১১, ২০২৩, ৪:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাঙ্ক পারপেচ্যুয়াল বন্ড ‘N’ থেকে ‘A’ ক্যাটাগরিতে উন্নীত  হয়েছে। ক্যাটাগরিতে উন্নয়ন হওয়ায় সোমবার থেকে নতুন  অবস্থানে (‘A’ ক্যাটাগরিতে) লেনদেন করবে বন্ডটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (২ এপ্রিল/২০২৩) এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, ইস্যুকারী প্রতিষ্ঠান পূবালী ব্যাঙ্ক লিমিটেড ২৩ মার্চ-২০২২ থেকে ২২ সেপ্টেম্বর-২০২২ এবং ২৩ সেপ্টেম্বর-২০২২ থেকে ২২ মার্চ-২০২৩ পর্যন্ত সময়ের জন্য বন্ডটির কুপন অ্যামাউন্ট (পরিমাণ) বিতরণের রিপোর্ট করেছেন৷

একইসঙ্গে, ২৩ সেপ্টেম্বর-২০২২ থেকে ২২ মার্চ২০২৩ পর্যন্ত সময়ের জন্য সংশ্লিষ্ট বন্ডহোল্ডারদের কাছে দ্বিতীয় অর্ধ-বার্ষিক কুপনের পরিমাণ হস্তান্তর করেছে বন্ডটির ইস্যুকারী প্রতিষ্ঠান পূবালী ব্যাঙ্ক।

আর, আলোচ্য সময়ের জন্য কুপন অ্যামাউন্ট বিতরণ ও রিপোর্ট করার কারণে ‘N’ থেকে ‘A’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে পূবালী ব্যাঙ্ক পারপেচ্যুয়াল বন্ড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)