Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩, ২০২৩ , ৯:১৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৪, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার (৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২৫ টাকা ৮১ পয়সা।

আগামী ১২ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)