স্টাফ রিপোর্টার: ব্যাংক খাতে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১৪ ও স্টক ১৪ মিলে ২৮ শতাংশ লভ্যাংশ দেবে। শেয়ারহোল্ডারা এতে ১০ টাকা মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১.৪০ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে।
এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৪৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ৩১ টাকা ৭৯ পয়সা।
আগামী ১৮ মে-২০২৩, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)