স্টাফ রিপোর্টার: ব্যাংক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড নাম পরিবর্তন করবে। ব্যাংক দু”টির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিষ্ঠান দু”টির নাম পরিবর্তন বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে বৃহস্পতিবার (৬ এপ্রিল) জানা গেছে।
সিএসই জানায়, প্রাইম ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ব্যাংক পিএলসি রাখবে। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাখবে।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যাংক দু”টির নাম পরিবর্তনসহ মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা হবে।
এ বিষয়ে, শাহজালাল ইসলামী ব্যাংক ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজোলিউশন গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় কর্ম সম্পাদন করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)