Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বোর্ড মিটিংয়ের সময় পরিবর্তন পূবালী ব্যাংকের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৩ , ১২:১৪ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৩, ১২:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড বোর্ড মিটিংয়ের সময় পরিবর্তন করেছে। নতুন সূচী অনুযায়ী, ১৩ এপ্রিল দুপুর আড়াইটায় বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে বহস্পতিবার (৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বোর্ড মিটিংয়ে ৩১ ডিসেম্বর- ২০২২ সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ১৩ এপ্রিল দুপুর ২টায় বৈঠক আহ্বান করেছিল পূবালী ব্যাংক। পরে তা পরিবর্তন করে একইদিন দুপুর আড়াইটায় বৈঠক আহ্বান করা হয়েছে।

পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে পূবালী ব্যাংক লিমিটেডের বৈঠক-পরবর্তি প্রতিবেদন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)