Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু ডিএসইতে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৩ , ৮:২৫ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ৮:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা দুই বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে ‘এ’ ক্যাটাগরিতে বন্ডটির মেয়াদ আগামী ২০২৫ সালের ৫ মার্চ শেষ হবে।

নতুন ট্রেজারি বন্ডটির লেনদেন বুধবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে  বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর দেয়া তথ্যানুসারে, নতুন বন্ডটির নাম হলো- ‘2Y BGTB 05/03/2025’ এবং লেনদেন কোড- ‘TB2Y0325’। আর, এর কোম্পানি কোড- ‘88496’।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৫৫৫৬ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। এর মার্কেট লট ১০০০টি করে। বন্ডটি ৮.০৩ শতাংশ হারে কুপন প্রদান করবে বছরে দুইবার।

ডিএসইতে গত বছরের ৩ নভেম্বর লেনদেন শুরু করে ‘2Y BGTB 06/10/2024’ নামের বন্ড। যার লেনদেন কোড ছিল- ‘TB2Y1024’। আর, একই বছরের ১৪ অক্টোবর ডিএসইতে ‘10Y BGTB 20/01/2026’ নামের বন্ডের পরীক্ষামূলক লেনদেন হয়। যার টেডিং কোড হলো- ‘T10Y0126’।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)