স্টাফ রিপোর্টার: দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ১৯ এপ্রিল থেকে বন্ধ থাকবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসই এবং সিএসই জানায়, দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতরে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে) মোট পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এ সময় লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।
পরদিন ২৪ এপ্রিল থেকে আগের নীয়মে চলবে পুঁজিবাজার। তবে, ৩০ রোজা পূর্ণ হলে ছুটি আরো ১দিন বাড়বে। সেক্ষেত্রে ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে শুরু হবে লেনদেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)