স্টাফ রিপোর্টার: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তার প্যারেন্ট কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ নেয়ার পরিকল্পনা করেছে। ঋণের এ অর্থ কয়েক ধাপে ছাড় করা হবে।
প্রতিষ্ঠান দুটি ঋণ সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে চুক্তি করেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বার্জার জানায়, ব্যাংকে ডলার সঙ্কট থাকায় কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার বিষয়টি সহজ করতে এই চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে বলে জানিয়েছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত এ কোম্পানি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)