Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিপলস ইন্স্যুরেন্সের সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৪, ২০২৩ , ১০:১৫ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৮, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। শেয়ারহোল্ডারা এতে ১০ টাকা মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১.০৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন।

পিপলস ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

লভ্যাংশ ঘোষণার পর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ৩১ টাকা ৪৪ পয়সা।

আগামী ২১ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছর শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)