Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিকন ফার্মা নতুন নামে ১৬ এপ্রিল থেকে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ৮:১৬ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর, ১৬ এপ্রিল, রোববার থেকে নতুন নামে অর্থাৎ, ‘বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি’ নামে স্টক মার্কেটে লেনদেন শুরু হবে প্রতিষ্ঠানটির।

ডিএসইর ওয়েবসাইটে বুহস্পতিবার (১৩ এপ্রিল) প্রকাশিত তথ্যে বিকন ফার্মার নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি এর আগের পর্ষদ সভায় বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের  পরিবর্তে, ‘বিকন ফার্মাসিটিক্যালস পিএলসি’ রাখার সিদ্ধান্ত নেয়। নাম পরিবর্তন ছাড়া প্রতিষ্ঠানটির বাকি বিষয় অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)