Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ন ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৩ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ৭:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১২ ও স্টক সাড়ে ১২ মিলে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে।

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের রোববার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

আগামী ৩১ মে-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছরেও  শেয়ারহোল্ডারদের নগদ সাড়ে ১২ ও স্টক সাড়ে ১২ মিলে ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)