স্টাফ রিপোর্টার: পর্ষদ ঘোষিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার (১৭ এপ্রিল) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আর, এ বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। যেকারণে, বোনাস শেয়ার ঘোষণার পর কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির প্রয়োজন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)