Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল হাউজিংয়ের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২৩ , ১০:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৮, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আর্থিক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।

ন্যাশনাল হাউজিংয়ের সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।

আগামী ১১ জুন-২০২৩, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ন্যাশনাল হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৫ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছরেও  শেয়ারহোল্ডারদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)