Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এক্সিম ও ডাচ-বাংলার লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৩ , ৭:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ১৯, ২০২৩, ৭:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংক খাতে পুঁজিবাজারের তালিকাভুক্ত দু’টি প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণাকারী এ প্রতিষ্ঠান দু’টির মধ্যে রয়েছে- এক্সিম ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

ব্যাংক দু’টির মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিষ্ঠান দু’টি জানিয়েছে।

এক্সিম ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে।

এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ৪৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২২ টাকা ২ পয়সা।

আগামী ১৯ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ডাচ–বাংলা ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১৭ ও স্টক সাড়ে ৭ মিলে ২৫ শতাংশ লভ্যাংশ দেবে।

এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৭ টাকা ৯৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সা।

আগামী ২৪ মে-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৭ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)