Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূবালী ও ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২৩ , ৭:৪১ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ৭:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংক খাতে পুঁজিবাজারের তালিকাভুক্ত দু’টি প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণাকারী এ প্রতিষ্ঠান দু’টির মধ্যে রয়েছে- পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক ব্যাংক লিমিটেড।

ব্যাংক দু’টির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

পূবালী ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ দেবে।

এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৪ টাকা ২৩ পয়সা।

আগামী ৬ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১১ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১০ ও স্টক ১০ মিলে ২০ শতাংশ লভ্যাংশ দেবে।

এ সময় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৫২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সমায়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২৫ টাকা ৯৭ পয়সা।

আগামী ২০ জুলাই-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৯ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছর শেয়ারহোল্ডারদের জন্য নগদ সাড়ে ১২ ও স্টক ১০ মিলে সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)