Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ান ব্যাংকের বোর্ড মিটিংয়ের তারিখ পরিবর্তন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২৩ , ৫:২১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড বোর্ড মিটিংয়ের তারিখ পরিবর্তন করেছে। নতুন সূচী অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে মঙ্গলবার (২৫ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বোর্ড মিটিংয়ে ৩১ ডিসেম্বর- ২০২২ সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে আগামী ২৭ এপ্রিল বৈঠক আহ্বান করেছিল ওয়ান ব্যাংক। মঙ্গলবার এ সূচী পরিবর্তন করে ৩০ এপ্রিল বিকেল ৩টায় বৈঠক আহ্বান করা হয়েছে।

পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে ওয়ান ব্যাংক লিমিটেডের বৈঠক-পরবর্তি প্রতিবেদন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)