Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্নি সিস্টেমসের বোর্ড মিটিংয়ের তারিখ পুনঃনির্ধারণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৩ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: তথ্যপ্র্রযুক্তি খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড অনিবার্য পরিস্থিতির মুখে বোর্ড মিটিংয়ের তারিখ পুনঃনির্ধারণ করেছে। নতুন সূচী অনুযায়ী, আগামীকাল ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বৈঠক অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ সংক্র্রান্ত তথ্য প্রকাশ করেছে।

তথ্যানুসারে, বোর্ড মিটিংয়ে ৩১ মার্চ- ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করবে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় বৈঠক আহ্বান করেছিল অগ্নি সিস্টেমস। প্রতিষ্ঠানটির পর্ষদ বৈঠকের এ সূচী পরিবর্তন করে ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় আহ্বান করে।

পর্ষদের অনুমোদনের পর প্রকাশ করা হবে অগ্নি সিস্টেমসের বৈঠক-পরবর্তি প্রতিবেদন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)