স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক) গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ৫ ও স্টক ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এতে শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।
এনসিসি ব্যাংকের রোববারের (৩০ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৪৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২১ টাকা ৯০ পয়সা।
আগামী ১০ আগস্ট-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এনসিসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৮ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছর শেয়ারহোল্ডারদের নগদ ১২ ও স্টক ৪ মিলে ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)