Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে ফু-ওয়াং ফুডস

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৩ , ৭:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৩, ৭:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেড। ৩১ ডিসেম্বর/২০২২-এ সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে জুন-ডিসেম্বর-২০২২ পর্যন্ত সমাপ্ত ৬ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

কোম্পানির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সময়ে ফু-ওয়াং ফুডস শূন্য দশমিক ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর, ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)