Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ারহোল্ডারদের ব্যাংক-অ্যাকাউন্টে নগদ লভ্যাংশ পাঠিয়েছে রিলায়েন্স

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২৩, ১১:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (৩ মে/২০২৩) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সময়ে রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর, ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক বা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)