Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১০ শতাংশ লভ্যাংশ দেবে রূপালী ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: মে ৫, ২০২৩ , ৬:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এতে শেয়ারহোল্ডারা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা লভ্যাংশ পাবেন।

রূপালী ইন্স্যুরেন্সের রোববারের (৩০ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ২ টাকা ৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস হয়েছে ২১ টাকা ৩৯ পয়সা। আগের বছর যা ২১ টাকা ৯২ পয়সায় ছিল।

আগামী ৩১ জুলাই-২০২৩, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৬ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসেববছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)