Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড মিটিংয়ের দিনক্ষণ পরিবর্তন

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৩ , ২:২৬ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী, আগামী ১৪ মে বিকাল ৩টায় পর্ষদ সভা আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (৭ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আগামী ৮ মে পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি। অনিবার্য কারণে তা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদনটি পর্ষদের অনুমোদনের পর তা প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)