Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১১ টাকায় লেনদেন শুরু

প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২৩ , ৫:৩২ পূর্বাহ্ণ | আপডেট: মে ১১, ২০২৩, ৫:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে বীমা খাতের নতুন কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বৃহস্পতিবার (১১ মে) লেনদেন শুরু করেছে। শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ টাকা দরে লেনদেন শুরু করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটি ’এন’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “TILIL”। আর কোম্পানি কোড ২৫৭৫৭।

কোম্পানিটির লেনদেনের শুরুতে ১ টাকা বা ১০ শতাংশ দর বেড়ে ১১ টাকায় লেনদেন চলছে।

কোম্পানিটি মাত্র ৮ বারে ২২৬টি শেয়ার হাতবদল করেছে।

এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)