Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামিক ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৩ , ৫:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৩, ৫:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১১ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৬ পয়সা।

২৬ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)