Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শিগগিরই শুরু এমকে ফুটওয়্যার কিউআইও আবেদন

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২৩ , ১২:১০ অপরাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন পেয়েছে এসএমই খাতে এমকে ফুটওয়্যার লিমিটেড, পিএলসি। কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলন করতে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জটিলতা কাটিয়ে ‘চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে কিউআইও আবেদন শুরু হবে’ বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টিতে এমকে ফুটওয়্যার পিএলসির কিউআইও প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।

ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডাররাইটারের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এমকে ফুটওয়্যারের প্রোসপেক্টাস

তবে শর্ত রয়েছে এসএমই প্লাটফর্মে লেনদেনের দিন থেকে তিন বছর কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

  • পুঁজিবাজারে আসার অনুমোদন পেল এমকে ফুটওয়্যার

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)