স্টাফ রিপোর্টার: লংকাবাংলা ফাইন্যান্সের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২৩) ব্যবসায় মুনাফা কমেছে ৬৫ শতাংশ।
মঙ্গলবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা।
যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এ হিসাবে (ইপিএস) কমেছে ০.২৮ টাকা বা ৬৫ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য সমন্বিত (এনএভিপিএস) ছিল ১৯.৪১ টাকায়।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড চতুর্থ জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ বিষয়ে পরিচালকদের অনুমোদনও নেয়া হয়েছে।
একই সভা থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
তথ্য অনুসারে, চতুর্থ জিরো কুপন বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানির চলমান আর্থিক চাহিদার বিপরীতে তারল্যের জোগান দিতে এ অর্থ ব্যবহার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন চাইবে এনবিএফআইটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)