স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিভিডেন্ড কমপ্লায়েন্স ডিস্ট্রিবিউশন রিপোর্ট জমা দেয়নি। যে কারণে ডিএসই কোম্পানিগুলোকে শোকজ করেছে।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিগুলো হচ্ছে- এসএস স্টিল লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, বীচ হ্যাচারি এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বণ্টন সংক্রান্ত কোনো তথ্য ডিএসইতে জমা দেয়নি কোম্পানিগুলো। এর পরিপ্রেক্ষিতে ডিএসই কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)