Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর স্বতন্ত্র পরিচালক মো. শহিদুল ইসলাম এবং কাওসার আহমেদ

প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ | আপডেট: মে ২৩, ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহিদুল ইসলাম এবং কাওসার আহমেদ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়োগ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার, ২৩মে বিএসইসির ৮৬৯তম সভায় ডিএসইর প্রস্তাবের প্রেক্ষিতে দুইজনের নাম অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, সভায় ডিএসইর প্রস্তাবনা অনুযায়ী সংশ্লিষ্ট বিধি-বিধান ও ডিএসই রেগুলেশন ২০১৩ পরিপালন সাপেক্ষে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে  মো. শাহিদুল ইসলাম ও  কাওসার আহমেদের নাম অনুমোদন করা হয়েছে। এখন ডিএসইর পর্ষদ তাদের নিয়োগ দেবে।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিএসইসি ডিএসইর পর্ষদে পরিচালক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ হাসান বাবু, ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান আফজাল হোসেন ও ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) রুবাবা দৌলাকে অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে ডিএসইর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ড. হাফিজ হাসান বাবু। এ নিয়োগের মধ্য দিয়ে ডিএসই পর্ষদ পরিপূর্ণ হল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)