স্টাফ রিপোর্টার: প্রভাতি ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য (১২ শতাংশ) নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার, ২৪ মে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং আগের বছর একই সময় আয় করেছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবং ১৯ জুন লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৪ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে তা প্রকাশ করা হয়।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ১৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৭৭ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)