Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উত্তরা ব্যাংক বিওতে বোনাস পাঠিয়েছে

প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২৩ , ৯:১৪ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: উত্তরা ব্যাংক লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৪ শতাংশ স্টক লভ্যাংশ।

সিডিবিএল সূত্রে জানা যায়, আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে ২৪ মে, বুধবার বিও হিসাবে পাঠিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)