Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তৃতীয় প্রান্তিকে ইন্দো-বাংলা ফার্মার মুনাফা কমে ১ পয়সা

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৩ , ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় কমেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১২ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬২ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)