Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৩ , ২:০৫ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ২৫ মে  অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তা প্রকাশ করাে হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২৬ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)