স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত এএফসি গ্রুপের দুই কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ও এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অর্ধেকের বেশি কমেছে।
কোম্পানি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার, ২৫ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানিগুলো গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড : কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১২ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২৪ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ১৭ পয়সা।
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড : কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)