Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির সভা সোমবার

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৩ , ৬:১৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৩, ৬:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বীমা খাতের দুই কোম্পানি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (ডিজিআইসি) লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিজিআইসির সভা বেলা ২টা ৩০ মিনিটে এবং ডিজিআইসির সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

বিজিআইসি: কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা।

সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা এবেং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৩ পয়সায় এবং আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২০ টাকা ১২ পয়সা।

ডিজিআইসি: কোম্পানির পর্ষদ সভা থেকেও সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। পাশাপাশি সভা থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৯ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)