Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এএফসি অ্যাগ্রোর মুনাফা কমেছে চার গুণ, অ্যাক্টিভ ফাইনের অর্ধেক

প্রকাশিত হয়েছে: মে ২৮, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৮, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চার গুণ মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের। প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

একই সঙ্গে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডেরও চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মুনাফা কমার চিত্র ফুটে উঠেছে।

রোববার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে চার গুণ কিংবা ৪ পয়সা করে ইপিএস কমেছে।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয় চলতি বছরের তিন প্রান্তিকে মিলে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।

অর্থাৎ তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ২২ পয়সা করে কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে অর্থাৎ৩১ মার্চ ২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৯৬ পয়সা। মুনাফা কমার বিষয়টি স্বীকারও করেছে কোম্পানি।

অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ২ পয়সা। অথচ ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ২ পয়সা বা অর্ধেক মুনাফা কমেছে।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলে (অর্থাৎ জুলাই ২০২২-মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাত্র ১২ পয়সা। অথচ আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা। সে হিসেবে কোম্পানির আগের বছরের চেয়ে ১২ পয়সা করে মুনাফা কমেছে।

মুনাফা কমায় জুলাই থেকে ৩১ মার্চ ২০২৩ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ১৭ পয়সা। এর আগের বছরের একই সময় ছিল ২২ টাকা ৯৭ পয়সা।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৫৮০টি। শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ জুন সমাপ্ত অর্থবছরে জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ১৯ টাকা ৩০ পয়সায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)