স্টাফ রিপোর্টার: অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত প্রথম প্রান্তিকে তিনগুণ আয় বাড়ার সুখবর দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে মঙ্গলবার জানা গেছে, প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১২ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।
সমাপ্ত প্রান্তিকে ব্যাংকটির এককভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা ৭৭ পয়সা। সমন্বিতভাবে যা হয়েছে ৩৭ টাকা ৫৩ পয়সা।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আজ প্রকাশ করেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)