Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোটি টাকা মুনাফা দেবে দেশ জেনারেল

প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: মে ৩০, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৪ কোটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ বাবদ ৫০ পয়সা করে মোট ২ কোটি টাকা পাবেন শেয়ারহোল্ডাররা।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানির ৪ কোটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ বাবদ ৫০ পয়সা করে মোট ২ কোটি টাকা পাবেন শেয়ারহোল্ডাররা।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (৩০ মে) জানা গেছে, বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি টাকার বেশি। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ২ কোটি টাকা মুনাফা দেওয়া হবে। বাকি টাকার রিটার্ন আর্নিংয়ে যোগ করা হবে।

আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২৪ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিমা কোম্পানিটি।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ আগস্ট। সেদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।

৩১ ডিসেম্বর ২০২২ বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬পয়সা। এর আগের বছর ছিল ১১ টাকা ৩২ পয়সা। মঙ্গলবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৪ টাকা ২০ পয়সাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)