স্টাফ রিপোর্টার: ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার, ৩০ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)