Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২ ব্যাংকের লভ্যাংশে বিএসইসির অনুমোদন

প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২৩ , ১:৪৪ অপরাহ্ণ | আপডেট: মে ৩১, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার:  পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ ব্যাংকের ঘোষণাকৃত স্টক লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে-

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ব্যাংক কর্তৃপক্ষ ৫ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ (২.৫০ শতাংশ বোনাস এবং ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ব্যাংক কর্তৃপক্ষ ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশের প্রস্তাবে বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর কারণ যাচাই করে দেখে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)