Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৩ , ৫:১৪ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৩, ৫:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমারেল্ড অয়েল লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা এবং আগের অর্থবছরের ইপিএস হয়েছিল ৫৮ পয়সা লোকসান হয়েছিল। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১২ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটি ৩০ জুন, ২০২০ ও ২১ হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

আগামী ১২ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)