Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৭:০০ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ৭:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে পপুলার লাইফের শেয়ার দর ছিল ৬৭ টাকা ৬০ পয়সা। ৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

একই সময়ে মেঘনা লাইফের শেয়ার গত ৩১ মে ৮৫ টাকা ৩০ পয়সা ছিল। আর ৪ জুন ১০৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। এদিকে গত ১ মাসে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা পরযন্ত বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)