Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নর্দান জুট ডিএসইর চিঠির জবাব দেয়নি

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৯:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানি থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটিকে গত ২৯ মে ইমেল এবং কুরিয়ারের মাধ্যমে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোম্পানিটি এই প্রশ্নের কোনও প্রতিক্রিয়া দেয়নি।

তাছাড়া, ৬, পান্থপথ, কারওয়ান বাজার, ডিএইচ টাওয়ারে কোম্পানির ঠিকানায় যে চিঠি পাঠানো হয় তার জবাব দেয়নি কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)