Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এন্টি-মানিলন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং নিয়ে প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২৩ , ৫:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ৫, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চলতি মাসের ৪-৫ জুন ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত দুই দিনব্যাপি ‘এন্টি-মানিলন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ জুন) কর্মশালার সমাপণী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, ট্রেনিং প্রোগ্রামে খুব বেশি হাইলাইট করা হচ্ছে, তা হলো আপনার গ্রাহককে জানানো (Know your customer)। ক্যামেলকো (CAMLCO) কর্মকর্তা হিসেবে এটি জানা অত্যন্ত গরুত্বপূর্ণ।

যদি কোন ফেইক ডকুমেন্ট তৈরি করে কোন সন্দেহজনক লেনদেন হয়, তা যদি প্রাথমিকভাবে চিহ্নিত করা যায় তবে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিষয়গুলোতে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। ট্রেনিং প্রোগ্রাম আপনার যে জ্ঞান অর্জন করেছেন তা কর্মক্ষেত্রে প্রয়োগ করে পুঁজিবাজারের উন্নয়নে অবদান রাখবেন।

পরবর্তীতে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্চ) এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহ, উপ-মহাব্যবস্থাপক ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান ও রিসোর্স পার্সন মো. আনোয়ারুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফিনান্সিয়্যাল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংক।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন গাজী মনির উদ্দিন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফিনান্সিয়্যাল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংক। রিসোর্স পার্সনরা এন্টি-মানিলন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম-এর প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)